আজ ইকবাল খন্দকারের অতিথি লাভলু

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পিএম

কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভিতে সাপ্তাহিকভাবে প্রচার হচ্ছে আলোঘর প্রকাশনা নিবেদিত অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। আর এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিবর্গ। যারা শোনাচ্ছেন তাদের আলোকিত ব্যক্তিজীবনের কথা এবং বর্ণাঢ্য কর্মজীবনের কথা। 

তারই ধারাবাহিকতায় এবারের পর্ব তথা ৫১তম পর্বে অতিথি হয়ে এসেছেন নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। এই পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা। পর্বটি জিটিভিতে প্রচার হবে আজ ১৯ এপ্রিলি (রবিবার) রাত ৮টা ৩০ মিনিটে। 

এই অনুষ্ঠান সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘সংস্কৃতি অঙ্গনের যেসব মানুষ আমাদের নানাভাবে সমৃদ্ধ করেছেন এবং করছেন, এই অনুষ্ঠানে তারা মন খুলে নিজেদের জীবনের এমন সব কথা বলেন, যা অনেকেরই অজানা। তাই অনুষ্ঠানটির বিগত পর্বগুলো দর্শক পছন্দ করেছেন। আশা করছি এই পর্বটিও তাদের ভালো লাগবে।’ 

অতিথি সালাহউদ্দিন লাভলু বলেন, ‘কথায় কথায় নিজের জীবনের অনেক কথাই বলে ফেলেছি এই অনুষ্ঠানে। তাও এমন সব কথা, যেগুলো সাারণত টিভি সাক্ষাৎকারে বলা হয় না। দর্শকের মন্দ লাগবে না আশা করি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত