উত্তর কোরিয়ার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রবিবার (১৯ এপ্রিল) উন্নত সংস্করণের ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সোমবার এ তথ্য জানিয়েছে।

কেসিএনএ জানায়, এ উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ক্লাস্টার বোমা ও ফ্র্যাগমেন্টেশন মাইন ওয়ারহেডের বৈশিষ্ট্য ও শক্তি যাচাই করা। পরীক্ষায় প্রায় ১৩৬ কিলোমিটার দূরের একটি দ্বীপসংলগ্ন লক্ষ্যবস্তুতে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত উচ্চমাত্রার তীব্রতায় প্রায় সাড়ে বারো থেকে তের হেক্টর এলাকাজুড়ে আঘাত হানে, যা তাদের যুদ্ধক্ষমতার পূর্ণ সক্ষমতা প্রদর্শন করে।

পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে কিম জং উন বলেন, বিভিন্ন ধরনের ক্লাস্টার ওয়ারহেডের উন্নয়ন ও সংযোজন দেশের সশস্ত্র বাহিনীর অপারেশনাল চাহিদা আরও কার্যকরভাবে পূরণ করতে সক্ষম হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত