নতুন সিনেমার ঘোষণা দিলেন তৌকীর

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম

দীর্ঘদিন পর নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন খ্যাতিমান অভিনেত ও পরিচালক তৌকির আহমেদ। ক্যারিয়ারের ৬ দশক পূর্তি উদযাপন অনুষ্ঠানে এমন ঘোষণা দিলেন বহুমাত্রিক এই প্রতিভা। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে রবিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী আয়োজনের শেষ প্রান্তে (সন্ধ্যায়) এই নন্দিত তারকা জানান, তার নির্মিত আলোচিত সিনেমা ‘অজ্ঞাতনামা’ এবার নতুন আঙ্গিকে দর্শকদের সামনে হাজির হবে। চলচ্চিত্রটির গল্প, মানবিক আবেদন ও সামাজিক বাস্তবতাকে নাট্যরূপ দিয়ে মঞ্চে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি শুনে উপস্থিত শিল্পী ও দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, আজিজুল হাকিম, গাজী রাকায়েত, আবুল কালাম আজাদ, দীপা খন্দকার, আবুল হায়াত, আফজাল হোসেন, মাহফুজ আহমেদসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজন। তারা তৌকীর আহমেদের দীর্ঘ শিল্পযাত্রা, সৃজনশীলতা ও কর্মনিষ্ঠার প্রশংসা ও স্মৃতিচারণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত