ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিবিদ্ধ ৪

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় দুবৃর্ত্তদের ছোঁড়া গুলিতে ৪ জন গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। 

রবিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১২টায় রসূলপুর ভাঙ্গারপুর এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, দু'দিন আগে সুমনের দোকান থেকে শামীম ওরফে জুয়েল নামে আটক ব্যক্তি ২ হাজার টাকা মোবাইলে ফেক্সিলোড করে টাকা দিতে ব্যর্থ হয়। পরে সুমন তাকে আটকে রেখে টাকা আদায় করে ছেড়ে দেয়। এঘটনার প্রতিশোধ নিতে রবিবার রাতে দুটি মোটরসাইকেল যোগে শামীম তার সহযোগী ৪/৫ জন যুবক সুমনের ফেক্সিলোড দোকানে এসে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে মোটরসাইকেলে উঠানোর চেষ্টা করেন। 

এসময় স্থানীয়রা তাদের ধস্তাধস্তি দেখে ডিবি পুলিশ পরিচয়দানকারীদের পরিচয়পত্র দেখতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে পিস্তল দিয়ে ভয়ভীতি দেখালে স্থানীয় জনতা তাদের চারদিক ঘিরে ফেলে। এসময় তারা পালানোর জন্য এলোপাথারী গুলি ছুঁড়ে। এতে ৪ জন গুলিবিদ্ধ হয়। পরে ধাওয়া দিয়ে মোটরসাইকেল সহ শামীমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ কাছে সোপর্দ করে। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। এঘটনায় ৪ জন পথচারী গুলিবিদ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত