সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পত্তি’ খোকন-শিরিন!

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

এবার সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে একই সংসদে যাচ্ছেন তার স্ত্রী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরীন সুলতানাও। ফলে ত্রয়োদশ সংসদে একমাত্র ভাগ্যবান এই দম্পত্তি হিসেবে পরিচিতি পাচ্ছেন তারা।

আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনের মোট ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সেই তালিকায় শিরীন সুলতানা নাম দ্বিতীয় অবস্থানে। এর আগে, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদেও সংরক্ষিত নারী আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য হয়েছিলেন শিরীন সুলতানা।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত