কাস্টিং কাউচ নিয়ে হনসিকার মন্তব্যে ক্ষুব্ধ নেটপাড়া

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম

বিনোদন দুনিয়ার আড়ালে কাস্টিং কাউচের কালো অধ্যায় নতুন কিছু নয়। বহু নামী-দামী অভিনেত্রী এই নিয়ে সরব হয়েছেন। কিন্তু হংসিকা মোটওয়ানি যেন হাঁটললেন উল্টো পথে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে তিনি এমন এক কথা বললেন, যা শুনে চটে লাল নীতিপুলিশ থেকে সাধারণ দর্শক। 

সাক্ষাৎকারে কাস্টিং কাউচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে হংসিকা জানান, তার ক্যারিয়ারে তিনি কোনোদিন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হননি। তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় কেউ যদি নিজের কাজে দক্ষ হয় এবং প্রতিভা থাকে, তবে তাকে এই পথে হাঁটতে হয় না।’ এই কথাটিই যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে। নেটিজেনদের দাবি, হংসিকা ঘুরিয়ে বলতে চাইলেন যারা কাস্টিং কাউচের শিকার হয়েছেন, তাদের হয়ত প্রতিভার অভাব ছিল। 

সোশ্যাল মিডিয়ায় হংসিকার এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এক ইউজার লিখেছেন, ‘হংসিকা কি বলতে চাইছেন যারা হেনস্থার শিকার হয়েছেন তাঁরা অযোগ্য? এটা অত্যন্ত অসংবেদনশীল মন্তব্য।’ অন্য এক ইউজারের বক্তব্য, ‘স্টার কিড বা ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে থাকা লোকেদের জন্য লড়াইটা আলাদা। বাইরের লড়াইটা উনি বুঝতে পারছেন না।’ অনেকে আবার মনে করিয়ে দিয়েছেন যে, বহু প্রতিভাবান শিল্পী কেবল এই অশুভ চক্রের জন্য হারিয়ে গেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত