কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলে পাড়ায় অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ায় এ ঘটনা ঘটে।
জেলে পাড়ার বাসিন্দা রুবেল বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে জেলে পাড়ায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় দুই থেকে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, এ অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বাসিন্দারা ঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেননি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টেকনাফ স্টেশনের কর্মকর্তা জামিন মিয়া বলেন, মঙ্গলবার রাতে হ্নীলা ইউনিয়নের জেলেপাড়ায় আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা উত্তর সিটি কর্পোরেশন নগর ভবনে