দাউদকান্দিতে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম

দাউদকান্দিতে খাল থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার বয়স আনুমানিক ১৪-১৫ বছর। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রামনগর সংযোগ সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মহাসড়কের পাশের খালে লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গৌরীপুর পুলিশ উপপরিদর্শক মিনহাজুল ইসলাম জানান, অজ্ঞাত মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি, ময়নাতদন্তের রিপোর্টের পর  বিস্তারিত বলা যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত