নাজিরপুর

ডাকাত নিহতের ঘটনায় দলের সর্দার গ্রেপ্তার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের দক্ষিণ কালারদোয়ানিয়া গ্রামে গভীর রাতে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত দলের সর্দার আ. আজিজকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে মাদারীপুর শহর থেকে তথ্য প্রযুক্তি ও র‍্যাব-৮ এর সহায়তায় গ্রেপ্তার হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নাজিরপুর থানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান সংবাদ সন্মেলনে জানান, গত ১৯ এপ্রিল আনুমানিক রাত ২টার দিকে ৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে উপজেলার দক্ষিণ কলারদোয়ানিয়া গ্রামের উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। 

এ সময় তারা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করে। এতে ডাকাত দলের বাকি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও সঙ্গীও এক ডাকাত মুমূর্ষ অবস্থায় পড়ে থাকে। খবর পেয়ে দ্রুত ঘঠনাস্থলে গিয়ে নাজিরপুর থানা পুলিশের একটি টিম মুমূর্ষ ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত