বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে অভিযানে চালিয়ে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। আজ শুক্রবার আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানিয়েছে, বান্দরবান জেলার লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে।
এর আগে, বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টংকাবতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকার রাবার বাগান থেকে শ্রমিককে অপহরণ করা হয়।
অপহৃতরা শ্রমিকরা হলেন- নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)। তারা সবাই লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।
