কুমিল্লা–ঢাকা মহাসড়কে এসি ও নন-এসি বাসের ভাড়া বৃদ্ধি 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পিএম

কুমিল্লা–ঢাকা মহাসড়কে চলাচলকারী এসি ও নন-এসি সবধরনের বাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকেই নতুন ভাড়া কার্যকর হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসে যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। অন্যদিকে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

এর আগে এই রুটে নন-এসি বাসের ভাড়া ছিল ২৫০ টাকা। ফলে নতুন ভাড়ায় যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা গুনতে হচ্ছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তেলের মূল্য বৃদ্ধির কারণে সরকারি নির্দেশনার আলোকে ভাড়া সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন মালিকপক্ষ।

হঠাৎ ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক যাত্রী এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন, যদিও কেউ কেউ পরিস্থিতির বাস্তবতা মেনে নেওয়ার কথাও বলছেন।

এ বিষয়ে কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, আমরা সরকারের নির্ধারিত সীমার মধ্যেই ভাড়া বাড়িয়েছি। এর বাইরে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত