সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড়াইয়া জামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি কিংবা ভাঙচুরের ঘটনাও ঘটেনি।
শুক্রবার (২৪ এপ্রিল) জুম্মার নামাজ শেষে ওই উপজেলার পৌর শহরের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) রুপুকর জানান, উল্লাপাড়া উপজেলার পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে ওই মসজিদ কমিটির সাবেক সভাপতি বিএনপিপন্থী নেতা আউলিয়া হোসেন ও বর্তমান কমিটির সভাপতি জামায়াতপন্থী নেতা বানেচ তালুকদার গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
