মাঠের লড়াইয়ে তারা ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী, কিন্তু মাঠের বাইরে তাদের বন্ধুত্ব আর পারস্পরিক শ্রদ্ধা আজও এক অনন্য উদাহরণ। ক্রিকেট ইতিহাসের দুই মহাতারকা—শচিন টেন্ডুলকার ও ব্রায়ান লারা।
আজ 'মাস্টার ব্লাস্টার'-এর ৫৩তম জন্মদিনে লারা তার পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন এক দারুণ বার্তায়। লারা লিখেছেন:
"আজ আমি এমন একজনের সম্মানে ব্যাট তুলছি, যে শুধু ক্রিকেট খেলেনি—বরং একটা পুরো যুগকে সংজ্ঞায়িত করেছে। শুভ জন্মদিন, শচিন!
বিশ্ব আমাদের লড়াই দেখতে ভালোবাসত, কিন্তু সেই লড়াইয়ের আড়ালে ছিল শুধুই গভীর শ্রদ্ধা। তুমি কোটি মানুষের স্বপ্ন বয়ে বেড়িয়েছো অসীম শান্ত মেজাজে। তোমার সেই দুর্দান্ত 'স্ট্রেট ড্রাইভ' আজও প্রত্যেক তরুণ ক্রিকেটারের স্বপ্নে প্রতিধ্বনিত হয়।
রেকর্ড হয়তো ইতিহাসের কথা বলে, কিন্তু আমরা যারা তোমার সাথে খেলেছি, তারা জানি আসল গল্পটা কী—তোমার শৃঙ্খলা, তোমার বিনয় এবং প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার সেই নিরন্তর ক্ষুধা।
ক্রিকেটের এক কিংবদন্তির পক্ষ থেকে অন্য কিংবদন্তিকে কুর্নিশ। তোমার সাথে একই পিচ এবং অমূল্য কিছু স্মৃতি ভাগ করে নেওয়া আমার জন্য সম্মানের।
দিনটি উপভোগ করো বন্ধু। তোমার উপস্থিতিতে ক্রিকেট আজ সমৃদ্ধ।"
শুভ জন্মদিন 'মাস্টার ব্লাস্টার': ৫৩ বছরে পা শচীন টেন্ডুলকারের