ঢাকার ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, হকারদের পুনর্বাসনের লক্ষ্যে প্রাথমিকভাবে রাজধানীর ৬টি খেলার মাঠ নির্ধারণ করা হয়েছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি জানান, হকারদের পুনর্বাসনের জন্য ৬টি খেলার মাঠ নির্ধারণ করা হয়েছে, সেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের পুনর্বাসিত করা হচ্ছে।
