ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের এসির আউটডোরে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এসির আউটডোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে এই আগুন লাগে। এ সময় হাসপাতাল চত্বরে উপস্থিত লোকজন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বার্ন ইউনিটের বাইরে থাকা এসির আউটডোর মেশিনে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের সর্দার মোখলেসের নেতৃত্বে থাকা স্টাফরা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।

আগুন নিয়ন্ত্রণে আসার কিছুক্ষণ পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছায়।

হাসপাতালের এক কর্মচারী জানান, বৈদ্যুতিক যন্ত্রপাতির নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবেই প্রায়ই এ ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত