শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা হতে যাচ্ছে। সফটওয়্যারও হচ্ছে। এটা হলে মূলত যারা এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ সুপারিশ পাচ্ছেন, তারা নিজ জেলায় যাওয়ার সুযোগ পাবেন। ফটওয়্যার এমনভাবে ডেভলপ করা হবে। তাদের সুযোগ থাকবে নিজ জেলার যাওয়ার।
আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারি বদলি নীতিমালা-২০২৬’ সংক্রান্ত আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, যারা হেড মাস্টার রয়েছেন তাদেরও বদলি করা সম্ভব হবে। সফটওয়্যার অন প্রসেস আছে ও আলোচনা লেভেলে আছে। আমরা চিন্তা-ভাবনা করছি, এটার সম্ভাব্যতা, তারপর যাচাই-বাছাই করে পরবর্তী ধাপে যাওয়া যাবে। এটা এখন প্রি-মেচিউর স্টেজে আছে।
মন্ত্রী বলেন, ধরুন জরুরি একটি এলাকায় একটি হেড মাস্টারের পদ খালি হয়েছে, ইচ্ছে করলে সেখানে একজন বদলি হতে পারেন। আমরাও করতে পারি। কর্মচারী থেকে শিক্ষক সবাইকেই এক নীতিমালার আওতায় আনা হচ্ছে। এজন্য একটি সফটওয়্যার ডেভলপ হচ্ছে।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
