ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা, পৌরসভা ও সকল ইউনিয়ন আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের হলরুমে এ অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমরানুর রেজা, যিনি আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডেরও আহ্বায়ক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাম্মাদুল ওয়াদুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আখাউড়া পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল হক ধনু।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল হক শিকদার এবং পৌর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়া, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা দীপংকর ঘোষ নয়ন এবং সভাপতি সাখাওয়াত হোসেন খান স্বাধীনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর কমান্ড ও ইউনিয়ন পর্যায়ের নতুন কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি : লক্ষণ ও বাঁচার উপায়