কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী 

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (২৭ এপ্রিল) যশোর যাবেন। খাল খনন কাজের উদ্বোধনসহ পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে তিনি সেখানে যাচ্ছেন।

রবিবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। একদিনের সফরকে কেন্দ্র করে এরই মধ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ডেপুটি প্রেস সচিব জানান, আগামীকাল সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে উপস্থিতি ও যশোর বিমানবন্দরের উদ্দেশে আকাশ পথে তিনি যাত্রা করবেন। 

এরপর বেলা ১১টায় ১৫ মিনিটে যশোর শার্শা উপজেলার উলশী খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সাড়ে ১১টায় আয়োজিত পথসভা/ সুধী সমাবেশে যোগদান দিবেন। দুপুর ১২টা ১৫ মিনিটে শার্শা উপজেলা হতে যশোর সার্কিট হাউসের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন। দুপুর ১টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন। বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় যোগদান।

বিকেল সোয়া ৫টায় জনসভাস্থল হতে যশোর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শেষে সন্ধ্যা ৭টায় আকাশ পথে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত