সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা সংসদে দাঁড়িয়ে সংসদ নেতার বিরোধিতা করতে চাই, সরকারের সমালোচনা করতে চাই। আমাদের সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
আজ রবিবার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এসব কথা বলেন।
বাকস্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করা হচ্ছে। আমরা এমন এক বাংলাদেশে ফিরতে চাই না যেখানে দমনের রাজনীতি চলে।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে কাউকে নির্মূল করার রাজনীতি আমরা চাই না। নির্মূল বা দমনের রাজনীতি করে কেউ লাভবান হতে পারবে না। আমরা আর সেই বাংলাদেশে ফিরতে চাই না।
সংসদে দাঁড়িয়ে জুলাই আহত ও গেল ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদের মুখ দেখানোর জায়গা নেই বলেও মন্তব্য করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
