প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখে আর্জেন্টিনা গোলকিপারের ঘুষি, মারামারি

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম
স্পেনিশ ফুটবলের 'অ্যারাগন ডার্বি'তে ঘটে গেল এক ন্যক্কারজনক ঘটনা। লা লিগা ২-এর ম্যাচে এসডি হুয়েস্কা এবং রিয়াল সারাগোসার লড়াই রূপ নিল এক ভয়াবহ রণক্ষেত্রে। এই ঘটনার মূল খলনায়ক সারাগোসার আর্জেন্টাইন গোলরক্ষক এবং সাবেক রায়াদোস তারকা এস্তেবান আন্দ্রিয়াদা।
 
ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৬ মিনিটে) চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন সারাগোসার দানি তাসেন্দেকে লাল কার্ড দেখানো হয়। ভিএআর পরীক্ষার সময় গোলরক্ষক আন্দ্রিয়াদা মেজাজ হারিয়ে রেফারির সাথে তর্কে জড়িয়ে পড়েন। ঠিক তখনই অবিশ্বাস্যভাবে তিনি হুয়েস্কা অধিনায়ক জর্জ পুলিদোর মুখে সজোরে ঘুষি মেরে বসেন।

 

আন্দ্রিয়াদার এই হিংসাত্মক আচরণের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, খেলা চলাকালীনই মাঠে জাতীয় পুলিশ  নামাতে হয় খেলোয়াড়দের আলাদা করার জন্য। পাল্টাপাল্টি আক্রমণের জেরে হুয়েস্কা গোলরক্ষক দানি জিমেনেজকেও লাল কার্ড দেখানো হয়।
 
ম্যাচ রেফারির রিপোর্টে এই ঘটনাকে ফুটবলীয় যুক্তির বাইরে এবং "নজিরবিহীন সহিংসতা" হিসেবে বর্ণনা করা হয়েছে। ক্রীড়া বিশেষজ্ঞদের ধারণা, এই অপরাধের জন্য আন্দ্রিয়াদাকে কমপক্ষে ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা বা সাময়িক বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত