শিশু নিনাদ হত্যা, দুইজনের যাবজ্জীবন      

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ এএম

ঢাকার মেরাদিয়ায় নানা সম্পত্তি না দেওয়া শিশু সাফওয়ান আল নিনাদ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এ রায় দেন।

জরিমানা টাকা মধ্যে ১০ হাজার টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে এবং  ৯০ হাজার টাকা ভিকটিমের পরিবারকে দিতে আদালত নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিষ্টটকে। দণ্ডিত  ব্যাক্তিরা ভিকটিমের মায়ের মামা জহিরুল ইসলাম ওরফে লুড্ডু ও লুড্ডুর স্ত্রী খাদিজা আক্তার রাণী। সম্পর্কে নিহতের নানা-নানি। ঘটনার সময় ৮ বছর বয়সি নিনাদ বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। দণ্ডিত দুজনকেই সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানাযায়, ২০১৮ সালের ১৫ জুন রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় নিনাদ। পরদিন (ঈদের দিন) দুপুরে বাড়ির পাশে বেকারির পণ্যবাহী একটি ভ্যানগাড়ির ভেতরে শিশুটির লাশ দেখতে পায় এলাকাবাসী। ওই দিনই অচেনা ব্যক্তিদের আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন ভিকটিম নিনাদের বাবা স্বপন বেপারী।

সিআইডির তদন্ত পেয়ে তারা দুই আসামিকে গ্রেপ্তার করেন। নিনাদের নানা জহিরুল সম্পত্তি দিতে না চাওয়ায় আসামিরা শিশুটিকে হত্যা করেন বলে তদন্তে উঠে আসে। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মাইনুল ইসলাম ২০২১ সালের ৮ জুন দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আদালতে। মামলার বিচার চলাকালে আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত