বৈশাখের মাঝামাঝি সময়ে ঘূণিঝড়ের প্রভাবে আজ ঢাকায় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টি ও বাতাসের বয়ে যাওয়ার তথ্য পাওয় গেছে।
আবহাওয়া অফিস জানায়, এ সময় রাজধানী ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে একই সঙ্গে পশ্চিম বা উত্তর- পঞ্চিম দিকে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৮ শতাংশ। সোমবার (২৭ এপ্রিল) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানী বৃষ্টিপাতের পরিমান ছিল ৮ মিলিমিটার। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে। আগামীকাল বুধবার (২৯ এপ্রিল) সূর্যোদয় হবে ভোর ৫টা ২৬ মিনিটে।