কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকার মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত এবং পথচারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়াস্থ মেরিনড্রাইভে টুরিস্ট জিপ (চাঁদের গাড়ি) মোটরসাইকেলকে চাপা দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত জাফর আহমেদের ছেলে মোক্তার আহমদ (৪৫) ঘটনাস্থলে নিহত হয়। এতে দুইজন গুরুত্বর আহত হয়েছে। তবে মোটরসাইকেলের অপর আরোহীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা করিম উল্লাহ জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে টুরিস্ট জিপ চাঁদের গাড়ীতে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে সাদা পায়জামা, সবুজ পাঞ্জাবি এবং পায়ে কালো জুতা রয়েছে।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ এবং হতাহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল