জুলাই অভ্যুত্থান

সিদ্ধিরগঞ্জ থানার লুট হওয়া পিস্তল-গুলি উদ্ধার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে দেড়টার দিকে আটি ওয়াবদা কলোনি এলাকা থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

এবিষয়ে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন মো.রওনক এরফান খান জানান, গোপন খবর পেয়ে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সোমবার রাতে আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন ঝোপঝাড়ের মধ্যে কসটেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে বস্তুটি খুলে সেখানে একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল ও ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজা পাওয়া যায়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে এগুলো জুলাই গণঅভ্যুত্থানের সময় থানার লুট হওয়া অস্ত্র ও গুলি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত