সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে আইন বিষয়ক সম্পাদক মনোনয়ন দিয়েছে বিএনপি।
আজ বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আদেশ বুধবার থেকে কার্যকর হবে।
নতুন পদে মনোয়নের আগে বদরুদ্দোজা বাদল বিএনপি নির্বাহী কমিটির সহ প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ছিলেন।
ব্যারিস্টার কায়সার কামাল সংসদের ডেপুটি স্পিকার পদে অধিষ্ঠিত হওয়ার পরে তিনি ওই পদ থেকে পদত্যাগ করায় আইন সম্পাদকের পদটি শূন্য ছিল।
