গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি খালের ওপরে ইউনিয়ন পরিষদ নির্মিত একটি বাঁশের সাঁকোসহ চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামের অন্তত. ৩২টি পরিবারের ৩ শতাধিক মানুষ। ভুক্তভোগীরা এই সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রাম। বিআরএস জরিপের ২৮১৩ নম্বর দাগের ওপর দিয়ে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে দীর্ঘদিন আগে এই রাস্তাটি নির্মাণ করে দেয় ইউনিয়ন পরিষদ। কিন্তু গত ১৫ এপ্রিল হঠাৎ করেই রাস্তার মাটি কেটে সড়িয়ে দেওয়া এবং বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আংশিক ভেঙ্গে দেওয়া হয়েছে এই রাস্তার মাঝে সরকারি খালের ওপরে ইউনিয়ন পরিষদ নির্মিত বাঁশের সাকো। এতে ৩২টি পরিবারের অত্যন্ত ২৫ শিক্ষার্থীর স্কুলে যাওয়া, মাঠের পেকে যাওয়া বোরো ধান বাড়িতে আনাসহ যাতায়াতে চরম দুর্বিপাকে পরেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় স্বপন শরীফ এবং রমজান শরীফসহ কয়েকজন মিলে জনস্বার্থে ব্যবহৃত এই পথটি রুদ্ধ করে দিয়েছেন। এতে ৩২টি পরিবারের প্রায় ৩শ’ মানুষ এখন নিজ বাড়িতেই অবরুদ্ধ হয়ে পড়েছেন।
অভিযুক্তদের দাবি, এই জমির মালিকানা তাদের। ইতোপূর্বে এই জায়গায় ইউনিয়ন পরিষদ কর্তৃক রাস্কতা নির্মাণের কথাটি স্বীকার করলেও বর্তমানে চলাচলের রাস্তা দিতে রাজি নন তারা।
ঘটনার পর স্থানীয় রামদিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার সরেজমিনে পরিদর্শন করে মেম্বারদের বিষয়টি মীমাংসার দায়িত্ব দিলেও তাতে কর্ণপাত করেনি অভিযুক্ত ব্যক্তিরা।
এ ব্যাপারে কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য পিল্টন শিকদার জানান, বিষয়টি তিনি মিমাংশার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি বার বার জনগণের চলাচলের এই রাস্তাটি বন্ধ করতে নিষেধ করেছেন বলেও জানান।
ভুক্তভোগী এই ৩২টি পরিবার এবং সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সীতারামপুর গ্রামবাসীর।
সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার