ব্রাহ্মণবাড়িয়ায় পাঠকনন্দিত জাতীয় দৈনিক দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ.বি.এম. মোমিনুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহীন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু মিয়া, রূপায়ন গ্রুপের ব্রাহ্মণবাড়িয়া ব্যবস্থাপক হারুন অর রশিদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ।
প্রভাষক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মাইনুদ্দীন রুবেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য, সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরীসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ বলেন, সাংবাদিকদের নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। নৈতিকতা হারিয়ে গেলে সত্য প্রকাশের উদ্দেশ্য ব্যাহত হয়। সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং মানুষের হৃদয়ে দাগ কাটে—এমন সংবাদ পরিবেশন করা প্রয়োজন। তিনি আরও বলেন, পত্রিকার উদ্দেশ্য হওয়া উচিত সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করা। পাশাপাশি তিনি মাঠপর্যায়ের সাংবাদিকদের খোঁজখবর রাখার জন্য পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এছাড়াও জেলার বিজয়নগর, আখাউড়া ও নবীনগর উপজেলাতেও পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জে ১২২টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত