“হৃদয়ে বাংলার মুখ” এই শ্লোগানকে সামনে রেখে ৭ বছর পেরিয়ে দায়িত্বশীলদের দৈনিক “দেশ রুপান্তর” দায়িত্বশীলভাবে সাংবদিকতা করছে। আগামীতেও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে পাঠককের তথ্যের চাহিদা অনুযায়ী সমাজের নিপীড়িত–নির্যাতিত মানুষের দুর্দশার কথা অতীতের ন্যায় সামনেও তুলে ধরবে। প্রতিষ্ঠার পর থেকেই নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক দেশ রূপান্তর এগিয়ে যাচ্ছে সামনের দিকে।
দৈনিক দেশ রূপান্তর জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে পাঠকের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেন ফেনীতে আয়েজিত পত্রিকাটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আগত অতিথিরা। সাফল্যের ৭ বছর পেরিয়ে ৮ বছরে পা রেখেছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর।
বুধবার (২৯এপ্রিল) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্য্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত দায়িত্ব) ফাতিমা সুলতানা।
ফেনী রিপোর্টার্স ইউনিটি সভাপতি ও দৈনিক ফেনী সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও দৈনিক দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি মো. শফি উল্লাহ রিপন ও দৈনিক অজেয়বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জামায়াতে ইসলামী ফেনী জেলার মিডিয়া ও প্রচার সম্পাদক আনম আব্দুর রহিম, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার।
দেশ রূপান্তর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডেইলি স্টার ফেনী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের ভূঁইয়া, স্টার লাইন গ্রুপের পরিচালক ও ফেনী রিপোর্টার্স ইউনিটি সহ-সভাপতি মাইন উদ্দিন , দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুল রহমান, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সাধারণ সম্পাদক ও এখন টিভির স্টাফ রিপোর্টার সোলায়মান হাজারী ডালিম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমীর উদ্দিন ভূঁইয়া, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি কামরুল হাসান লিটন, ৭১ টেলিভিশন ও দৈনিক যুগান্তরের ফেনী প্রতিনিধি নুরুজ্জামান সুমন, বণিক বার্তার জেলা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার, বাংলাদেশ বেতার ও প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, সাংবাদিক ইউনিয়ন-ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, আমার দেশ ফেনী প্রতিনিধি ইউসুফ আলী, দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক প্রথম আলো ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, এনটিভির ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, আর টিভির ফেনী প্রতিনিধি এম এ আকাশ, সাপ্তাহিক নিহারিকা নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, সাপ্তাহিক নির্ভীক এর বার্তা সম্পাদক নাসিম আনোয়ার, দৈনিক অজেয় বাংলা সাহিত্য সম্পাদক নুরুল আমিন হৃদয়, দৈনিক ফেনীর স্টাফ রিপোর্টার তারেক চৌধুরী, আজকের পত্রিকার ফেনী প্রতিনিধি শাহাব উদ্দিন, দৈনিক স্টার লাইন প্রতিনিধি আজিজ আল ফয়সাল, নয়া পয়গাম প্রতিনিধি আফতাব উদ্দিন, দৈনিক কালবেলা প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, প্রতিদিনের বাংলাদেশের সোনাগাজী প্রতিনিধি শরীয়ত উল্লাহ রিফাত, মানবজমিন সোনাগাজী প্রতিনিধি কাউসার মাহমুদ। এ সময় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের মাধ্যমে স্বল্পসময়ে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। দেশের পরিবর্তন, উন্নয়ন, প্রগতি, অগ্রগতি তুলে ধরতে দেশ রূপান্তরের সঙ্গে সংশ্লিষ্টদের সৃজনশীলতা, সৃষ্টিশীলতা এবং দেশের সার্বিক বিষয়ে দায়িত্বশীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমেই স্বল্পসময়ে তাদের ব্যাপক জনপ্রিয়তা তৈরি করেছে। দেশের বিকাশমান গণমাধ্যম শিল্পের মধ্যে মানুষকে সঠিক তথ্য দিয়ে সম্পৃক্ত করার মধ্য দিয়ে দেশের অগ্রগতিতে ভূমিকাও রাখছে দেশ রূপান্তর।
বক্তারা আরও বলেন, শুরু থেকেই দৈনিক দেশ রূপান্তর দুর্নীতি, অনিয়ম, অন্যায়, সাম্প্রদায়িকতা, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ প্রভৃতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। এ সময় বক্তরা দেশ রূপান্তরের সার্বিক সফলতা কমনা করেন।
পে-স্কেল প্রতীক্ষার অবসান ঘটছে আসন্ন বাজেটে!