মাঠের লড়াইয়ে উত্তাপ ছড়ানো ক্রিকেটের সহজাত ধর্ম, কিন্তু সেই আগ্রাসন যখন একজন ১৫ বছর বয়সী কিশোরের দিকে ধাবিত হয়, তখন তা আর বিনোদনের পর্যায়ে থাকে না। রাজস্থান রয়্যালসের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর সঙ্গে অশোভন আচরণের দায়ে দিল্লি ক্যাপিটালসের কিউই পেসার কাইল জেমিসনকে শাস্তি দিয়েছে বিসিসিআই।
গতরাতে ম্যাচ শেষে বিসিসিআই একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জেমিসনকে সতর্ক করার পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করেছে। আইপিএলের আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ (লেভেল-১) লঙ্ঘনের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, "ইনিংসের দ্বিতীয় ওভারে বৈভব সূর্যবংশীকে আউট করার পর জেমিসন যেভাবে তার অত্যন্ত কাছে গিয়ে আগ্রাসী ভঙ্গি করেছেন, তা ব্যাটারকে উত্তেজিত করতে পারত। এটি আইপিএলের খেলোয়াড়সুলভ আচরণের পরিপন্থী।"
শাস্তি পেলেও ম্যাচ শেষে বৈভবের প্রতিভা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ৬ ফুট ৮ ইঞ্চির এই পেসার। বিস্ময়কর এক তথ্য দিয়ে জেমিসন বলেন, "আমি মনে হয় আমার জীবনে কোনোদিন ১৫ বছরের কোনো বাচ্চাকে নিয়ে এতটা ভয়ে থাকিনি! আমাদের অনেক পরিকল্পনা ছিল তাকে নিয়ে। স্টার্কে-র হাই ফুলটাস আর আমার ইয়র্কার কাজে লেগেছে। দ্রুত উইকেটটা পাওয়ায় পাওয়ার-প্লেতে রান আটকে দেওয়া সহজ হয়েছে।"
আবেগ বনাম ঔদ্ধত্য
ম্যাচের শুরুতেই জেমিসনকে চার মেরে নিজের দাপট দেখিয়েছিলেন বৈভব। কিন্তু পরের বলেই নিখুঁত এক ইয়র্কারে তাকে বোল্ড করেন জেমিসন। উইকেট নেওয়ার পর ১৫ বছরের এক কিশোরের মুখের সামনে গিয়ে উচ্চস্বরে "কাম অন" বলে চিৎকার করা এবং দীর্ঘ সময় ধরে তাকে শাসানোটা ভালোভাবে নেয়নি ক্রিকেট মহল। বিশেষজ্ঞরা বলছেন, উইকেট উদযাপন করা বোলারের অধিকার, কিন্তু ১৫ বছরের একজন ক্রিকেটারের দিকে তেড়ে যাওয়াটা ছিল নিছক ঔদ্ধত্য। বিপরীতে, বৈভব সূর্যবংশী কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে মুখ নিচু করে মাঠ ছেড়েছেন। তার এই শান্ত আচরণ জেমিসনের চেয়ে অনেক বেশি পরিপক্কতার পরিচয় দিয়েছে।
'আর্জেন্টিনাতে তোমাকে তুলোধুনো করা হচ্ছে', মেসি সম্পর্কে বলেছিলেন পচেত্তিনোর স্ত্রী