ভূঞাপুরে ‘দেশ রূপান্তর’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০২ মে ২০২৬, ০৪:০০ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) দুপুর ২টায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিনের আয়োজনে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন- পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক মো. বদিউজ্জামান খান, সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, যুগ্ম সম্পাদক মো. ইব্রাহীম ভ‚ইয়া, সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, অর্থ সম্পাদক কোরবান আলী তালুকদার, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রবি, দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য মো. আব্দুর রশিদ শেখ, তৌফিকুর রহমান, সাংবাদিক খন্দকার মাসুদ রানা, শফিউর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত