রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০২ মে ২০২৬, ০৪:০০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে টুম্পা ও ফারিয়া নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (০২ মে) উপজেলার ভুলতা ইউনিয়নের মুর্তজাবাদ হোনাব এলাকায় এ ঘটনা ঘটে। মৃত টুম্পা (০৭) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাসুদের মেয়ে। বর্তমানে সোনাব এলাকার আলাউদ্দিনের বাসার ভাড়াটিয়া, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দীন ইসলামের মেয়ে ফারিয়া (১২)।  

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে সোনাব এলাকার জাকির মিয়ার পুকুরে গোসল করতে নামে শিশু টুম্পা, ফারিয়াসহ কয়েকজন। এসময় সাঁতার না জানায় শিশু টুম্পা ও ফারিয়া পানিতে ডুবে যায়। পরে তাদের সাথে থাকা শিশুরা আশপাশের লোকজনকে জানালে তারা শিশু টুম্পা ও ফারিয়াকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানকার দ্বায়িত্বরত চিকিৎসকেরা তাদেরকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত