৪৪ হাজার ৯৫৫ হজযাত্রী সৌদি পৌঁছেছেন 

আপডেট : ০৪ মে ২০২৬, ১০:৫৫ এএম

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১১৩টি হজ ফ্লাইটে মোট ৪৪ হাজার ৯৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে গেছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি মাধ্যমে ৪০ হাজার ৮৮৪ জন।

এছাড়া হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের সবাই পুরুষ। মক্কায় ৫  এবং মদিনায় ২ জনের মৃত্যু হয়।

সোমবার (৪ মে) সকালে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে। তারা মোট ৫২টি ফ্লাইটের মাধ্যমে ২১,৩০১ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৪১টি ফ্লাইটের মাধ্যমে ১৫ হাজার ৪২৫ জন যাত্রী পরিবহন করেছে। এছাড়া ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে নিয়ে গেছে ৮,২২৯ জন হজযাত্রীকে।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন।

হজ পালন শেষে হজযাত্রীদের দেশে ফেরার জন্য ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে। জেদ্দা থেকে শুরু হওয়া এই ফিরতি কার্যক্রম চলবে পুরো জুন মাস জুড়ে। আগামী ৩০ জুন বছরের শেষ হজ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত