নিজ ঘর থেকে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ০৪ মে ২০২৬, ১১:২১ এএম

নাটোর জেলার সিংড়া উপজেলায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম (৪৫) নামে মাছ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ মে) রাতের কোনো এক সময় উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্ত্রী ও সন্তানের সাথে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হলে রফিকুল আরেক রুমে ঘুমাতে যান। তার স্ত্রী শিউলি বেগম ভোরে ঘুম থেকে উঠে স্বামীর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে তার রক্তাক্ত গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। ঘর থেকে রফিকের গলা কাটা লাশ উদ্ধার করে।

হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত