দৈনিক দেশ রূপান্তর-এ খুলনা, গাজীপুর, মৌলভীবাজার, পটুয়াখালী, সুনামগঞ্জ ও পাবনা অঞ্চলসমূহে জরুরি ভিত্তিতে প্রতিবেদক নিয়োগ করা হবে।
প্রার্থীদের যোগ্যতা ও শর্তাবলী: শিক্ষাগত যোগ্যতা- স্নাতক/স্নাতকোত্তর (দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)। বয়স- অনূর্ধ্ব ৪৫ বছর।
অন্যান্য যোগ্যতা: অনুসন্ধানী মানসিকতা, বিভিন্ন সংবাদের তথ্য, ছবি এবং ভিডিও ফুটেজ দ্রুত পত্রিকা অফিসে পাঠানোর সক্ষমতা। সরকারি ও বেসরকারি বিজ্ঞাপন সংগ্রহে আগ্রহ ও পত্রিকার ডিজিটাল মাধ্যমে কাজের আগ্রহ।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণকে জীবনবৃত্তান্ত (CV), জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, পেশাগত প্রশিক্ষণের সনদ (যদি থাকে) এবং গণমাধ্যমে কাজের অভিজ্ঞতাসনদ বা আইডি কার্ডের কপি স্ক্যান করে ই-মেইলে পাঠানোর জন্য আহ্বান জানানো হচ্ছে।
আবেদনের সাথে যা যা যুক্ত করতে হবে: পাসপোর্ট সাইজের ছবি, ফেসবুক আইডির লিংক ও ডিজিটাল মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে ভিডিও লিংক।
দ্রষ্টব্য: যারা নানা মাধ্যমে খবর পেয়ে ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
যোগাযোগ ও সময়সীমা: ই-মেইল- [email protected], ই-মেইলের সাবজেক্ট (Subject), আবেদনকৃত জেলা বা বিভাগের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ মে, ২০২৩।
