ব্রাহ্মণবাড়িয়ায় ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ০৪ মে ২০২৬, ০৯:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৯৭ কেজি গাঁজাসহ মো. বাবলা মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মে) বিকেলে জেলার কসবা উপজেলার বিনাউটি ও রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে র‌্যাব তাকে আটক করে। 
গ্রেপ্তারকৃত মো. বাবলা মিয়া জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেপারীপাড়ার সালাম মিয়ার ছেলে।

সোমবার দুপুরে গণ মাধ্যমকর্মীদের কাছে পাঠানো র‌্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে কসবা উপজেলার বিনাউটি এলাকায়  অভিযান পরিচালনা করে র‌্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বাবলা মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার সাথে থাকা বস্তা তল্লাশী করে তল্লসী করে ১৭কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এদিকে রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের পশ্চিমপাড়ায় পৃথক অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি উদ্ধার করা হয়। এ ঘটনায় কসবা ও ব্রাহ্মণবাড়িয়া সদও মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত