কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) চকরিয়া থানা পুলিশ এ তথ্য জানায়। পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি চকরিয়া পৌরসভার নতুন বাসস্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনতা মার্কেট, পিউরিয়া, মাতামুহুরী সেতু এলাকা এবং চিরিংগা স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত হয়। এ সময় ভাসমান মাদকসেবী, হাসপাতালের দালাল ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ৭ জন, মামলার এজাহারভুক্ত ২ জন এবং মাদকসেবী, দালাল ও ভবঘুরেসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, চকরিয়ার চিরিংগা বাজার, বাসস্টেশন, মাতামুহুরী সেতু, মালুমঘাট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এ সময় তিনি গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।
ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী