ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২৬, ০১:৪৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে ধান মাড়াই করতে গিয়ে ষাটবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া বাবু নামে আরেক যুবক আহত হয়েছেন। 

বুধবার (৬ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন উপজেলার বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে স্যালোইঞ্জিন চালিত ট্রলিগাড়িতে এক কৃষকের ধান পরিবহন করা হয়। এ সময় ধান মাড়াইয়ের জন্য মাড়াই মেশিনের পাশে নামানোর এক পর্যায়ে ট্রলি থেকে ভারি ধানের বোঝা মাড়াই মেশিনের ওপরে গিয়ে পড়ে। এতে বিদ্যুৎচালিত ধান মাড়াই মেশিনে শামীম ও বাবু নামে দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে শামীম ও বাবুকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বাবু নামে অপর যুবককে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা বলেন, হাসপাতালে আানার আগেই শামীমের মৃত্যু হয়েছে। আহত বাবুকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে ধান মাড়াইয়ের সময় মাড়াই মেশিনের বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনা তদন্ত করা হবে। নিহতের মরদেহ পারিবারিকভাবে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত