টিজারেই বাজিমাত করে ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে গেছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় মুক্তি পাওয়া সিনেমার ১ মিনিট ২০ সেকেন্ডের টিজার দেখে তুমুল উত্তেজনা বিরাজ করছে শাকিবিয়ানদের মধ্যে। এর সঙ্গে শাকিব খানের লেখা ক্যাপশন আলাদা উত্তেজনা তৈরি করেছে ভক্তদের মনে। এই নায়ক লিখেছেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল। এবার সে আসছে পর্দা কাঁপাতে।’
এই টিজারে শাকিব খানকে দেখা গেছে একদমই ভিন্ন ও বিধ্বংসী এক লুকে। কনসার্ট মাতানো থেকে শুরু করে দুর্ধর্ষ অ্যাকশন সবখানেই নিজের উপস্থিতির জানান দিয়েছেন তিনি। ইউটিউবে প্রকাশ হওয়ার পর, দ্রুততম সময়ের মধ্যে ইউটিউবের ট্রেন্ডিং এর এক নম্বরে চলে এসেছে টিজারটি।
টিজারটি দেখে বোঝা যাচ্ছে, এতে গান, উন্মাদনা আর বিনোদনের এক ভিন্নধারার স্বাদ পেতে যাচ্ছে দর্শক। এটি মূলত একটি মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে, যেখানে একজন রকস্টারের জীবন ও সংগ্রামের গল্প ফুটে উঠবে।
টিজারটি দেখে ভক্তরা করছেন ভূয়সী প্রশংসা। ঈদুল ফিতরে ‘প্রিন্স’ তেমন একটা কায়দা করতে না পারলেও সেই ঘাটতি যে এবার রকস্টার পূরণ করবে তার আভাস টিজারেই পাওয়া যাচ্ছে। দর্শকদের আশাও তেমনই। রকস্টারের টিজারে এমন মন্তব্যই করছেন দর্শকরা। শাকিল আমিন নামের এক দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘এটাকে কামব্যাক বলে হয়তো, প্রিন্স এর ব্যর্থতা কাটিয়ে আবার ফিরছে।’
মাহমুদুল হাসান রিফাত নামের এক তরুণ নিজের ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘আমি কখনো শাকিবের সিনেমা দেখিনি , তবে টিজার দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি বড় পর্দায় এবার রকস্টার অবশ্যই দেখবো।’ টিজারটি দেখে পরিচালক হিমেল আশরাফ লিখেছেন, ‘আনঅফিসিয়ালি Rockstar এর টিজার দেখলাম, মাথা ঘুরে গেল! Wow, Just wow… আমি এমন কিছু বাংলা সিনেমায় দেখি নাই আগে…।’
টিজার প্রকাশের পর নিজের আবেগ প্রকাশ করলেন রকস্টার সিনেমার নায়িকা সাবিলা নূরও। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এত বিশাল ও গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। শাকিব খান আপনি যে মানুষ, আপনার নিষ্ঠা ও উত্তরাধিকার নিজেরাই সব বলে দেয়। এত বিশেষ কিছুতে অংশ হতে পেরে আমি গভীরভাবে কৃতজ্ঞ।’
নির্ধারিত স্থানের বাইরে পশুর হাট বসানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
কুমিল্লায় ১২ শত টাকাতেও মিলছে না শ্রমিক, দুশ্চিন্তায় কৃষক
চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ
পশ্চিমবঙ্গে চলছে সংঘর্ষ, তৃণমূল-বিজেপির ৪ কর্মী নিহত
নেত্রকোনায় বন্য হাতির আক্রমণে আদিবাসী যুবক নিহত