পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় ভিজিএফ খাদ্যশস্য সহায়তার আওতায় মানবিক সহায়তা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আখাউড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।
সভায় ভিজিএফ সহায়তা কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আখাউড়া-কসবা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানের বিশেষ বরাদ্দ হিসেবে আখাউড়া পৌরসভার ৪ হাজার ৬২৫ জনের মাঝে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ করা হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, সরকারি বিধি মেনে প্রকৃত অসচ্ছল, হতদরিদ্র, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের তালিকা প্রণয়ন করতে হবে। এসব পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সদস্য নাসির উদ্দিন হাজারী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, আখাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. বাহার মিয়া, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. লুৎফর রহমান, আখাউড়া থানার অপারেশন অফিসার মো. জাহিদ আলম, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন লিটন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, আখাউড়া পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা হুমায়ুন রশিদ চৌধুরী, সহকারী প্রকৌশলী মো. তানভীর হোসেন এবং উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া প্রমুখ।
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু