বিজয়নগরে বজ্রপাতের শব্দে কিশোরীর মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২৬, ০৯:০৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতের বিকট শব্দে মোছা. ছুলেমা (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের শাহপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত ছুলেমা ওই এলাকার জুরমিয়া মিয়ার মেয়ে এবং বেগম আশরাফ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মা-বাবা ও ভাইবোনের সঙ্গে ধানের মাঠ থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হয়। এতে ঘটনাস্থলেই ছুলেমা গুরুতর অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত