কুষ্টিয়ার দৌলতপুরে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।
বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর আঞ্চলিক সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিবুল ইসলাম দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রহিবুল বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আল্লারর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সিংগাইরে ২৪ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২