ওরা আমাকে বরখাস্ত করুক, পদত্যাগ করব না: মমতা

আপডেট : ০৭ মে ২০২৬, ০১:০৮ পিএম

শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে হেরে গেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু, ভোটে হেরে যাওয়ার পরেও পদত্যাগ না করার বিষয়ে এখনও অনড় তিনি। তৃণমূলের এই নেত্রী আবারও বলেছেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। তিনি বলেন, রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক। ওরা আমাকে বরখাস্ত করুক। আমি চাই, সেই দিনটি হোক একটি কালো দিন।

গতকাল (৬ মে) কালীঘাটে দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে থেকে ওই মন্তব্য করেন মমতা। 

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-অমিত শাহ-শুভেন্দু অধিকারীর দল যখন শপথ নেবেন, ঠিক সে সময় রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রবীন্দ্র সংগীত বাজানোর নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জি।

এ সময় মমতা আরও বলেন, ‘আমি মানুষকে বিশ্বাস করি, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হলেন আসল ভিলেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি যুক্ত আছেন। আমার আজ হাসি পাচ্ছে। নৈতিকভাবে আমি ওদের হারিয়ে দিয়েছি।’ নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলেও ঘোষণা দিয়েছেন মমতা।

 তবে ক্ষমতা চলে গেলে মামলা দেখবেন, আইনজীবী হিসেবে আদালতে প্র্যাকটিস করবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘আমি, চন্দ্রিমা আবার আদালতে প্র্যাকটিস করব। নানা কেস যা হচ্ছে আমি, চন্দ্রিমা, বিপ্লব মিত্র, বিমান ব্যানার্জি সবাই আইনজীবী হিসেবে মামলা দেখব।

এদিতে, মমতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না বলে ঘোষণা দেয়ায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলেও জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত