নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে আটক সাত দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটকরা হলেন— বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) এবং তানভীর মাহতাব (৩৩)।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে ১০ দিন এবং তিনজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র্যাব ও জেলা পুলিশের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গলে লেকে ডুবে অটোরিকশা চালকের মৃত্যু