ভিলা পার্কে এক ঐতিহাসিক রাত উপভোগ করল অ্যাস্টন ভিলা সমর্থকরা। সেমিফাইনালের দ্বিতীয় লেগে নটিংহ্যাম ফরেস্টকে ৪-০ গোলে বিধ্বস্ত করে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে উনাই এমেরির শিষ্যরা। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-১ এগ্রিগেটে জয় নিশ্চিত করল ভিলানরা। আগামী ২০ মে ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে শিরোপার লড়াইয়ে তারা মুখোমুখি হবে জার্মানির ক্লাব ফ্রাইবুর্গের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভিলা। তবে ৩৫ মিনিটে এমিলিয়ানো বুয়েন্দিয়ার এক জাদুকরী ড্রিবলিং নটিংহ্যাম রক্ষণকে এলোমেলো করে দেয়। দুই ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর বাড়ানো নিখুঁত পাসে জাল খুঁজে নেন অলি ওয়াটকিন্স। ইএসপিএন ধারাভাষ্যকার হোর্হে বারাভালে বুয়েন্দিয়ার এই মুভকে "বিশ্বসেরা" হিসেবে অভিহিত করেন। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভিলাকে এগিয়ে দেন বুয়েন্দিয়া নিজেই। চলতি মৌসুমে ৫০ ম্যাচে ১০ গোল ও ৮ অ্যাসিস্ট নিয়ে ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন এই আর্জেন্টাইন।
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরাদের একজন। ম্যাচের আগে নটিংহ্যাম খেলোয়াড়দের নিজেদের অর্ধে 'পেপ টক' করতে বাধা দিয়ে কিছুটা মনস্তাত্ত্বিক লড়াই শুরু করেছিলেন তিনি। মাঠে ৭০ মিনিটে ক্রিস উডের এক নিশ্চিত গোল রুখে দিয়ে ভিলাকে রক্ষা করেন। চলতি মৌসুমে ৪১ ম্যাচে এটি দিবিউ’র ১৩তম ক্লিনশিট। ইউরোপা লিগের ফাইনালে পৌঁছাতে তাঁর এই ইস্পাতকঠিন রক্ষণ বড় ভূমিকা রেখেছে।
অ্যাস্টন ভিলা ২০০১ সালের ইন্টারটোটো কাপের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপার এত কাছে পৌঁছাল। অন্যদিকে, ফ্রাইবুর্গ তাদের ১২১ বছরের ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে।
ম্যাচ শেষে দিবু মার্তিনেজের বন্য উদযাপন ছিল চোখে পড়ার মতো। প্রিন্স উইলিয়ামও গ্যালারিতে দাঁড়িয়ে দলের এই জয় উদযাপন করেন। এখন সবার নজর ২০ মের ফাইনালের দিকে, যেখানে ভিলা তাদের দীর্ঘ শিরোপা খরা ঘোচাতে মরিয়া থাকবে।
ভালভার্দের শাস্তি এড়ানোর চেস্টা, 'তিলকে তাল করা হচ্ছে'