ভারতের তামিলনাডুর বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েও এখনো সরকার গঠনের নিশ্চয়তা পাননি জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার সমর্থন জোগাড় করতে না পারায় তার দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) এখন রাজনৈতিক হিসাব–নিকাশের জটিল সমীকরণের মুখে পড়েছে।
শুক্রবার রাত পর্যন্ত বিজয়ের নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনা জোরালো ছিল। তবে শেষ মুহূর্তে সমর্থন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এদিন বিকেলে টিটিভি দিনাকরণের দল আম্মা মাক্কাল মুন্নেত্র কাজাগম (এএমএমকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) টিভিকেকে সমর্থন দিয়েছে এই দাবি করে রাজ্যপালের কাছে সরকার গঠনের জন্য আবেদন করেন বিজয়।
তবে টিটিভি দিনাকরণের দল আম্মা মাক্কাল মুন্নেত্র কাজাগম (এএমএমকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) টিভিকেকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত জানায়।
অভিযোগ উঠেছে, আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাঘাম (এএমএমকে)-এর একমাত্র বিধায়কের ভুয়া সমর্থনপত্র দেখিয়ে তিনি সংখ্যাগরিষ্ঠতার দাবি করেছেন।
জানা গেছে, ১১৮ জন বিধায়কের সমর্থন আছে বলে মৌখিকভাবে জানালেও বিজয় লিখিত প্রমাণ দেখাতে পারেনি। ঘটনাচক্রে, তার পরেই এএমএমকে-র সাধারণ সম্পাদক টিটিভি দীনাকরণ বিজয়ের বিরুদ্ধে পুলিশের অভিযোগ জানান।
দীনাকরণের অভিযোগ, তার দলের একমাত্র বিধায়ক এস কামরাজের একটি ভুয়া সমর্থনপত্র রাজ্যপালের কাছে পেশ করেছিলেন বিজয়। এএমএমকে-র বিধায়ক মোটেই টিভিকে-কে সরকার গড়ার জন্য সমর্থন করেনি।
যদিও দীনাকরণের এই দাবি অস্বীকার করেছে বিজয়ের দল। তারা একটি ভিডিও প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে। ভিডিও দেখিয়ে টিভিকে-র দাবি, কামরাজ নিজের হাতে সমর্থনপত্রে সই করেছেন। দীনাকরণই তাতে অনুমোদন দিয়েছেন বলে দাবি করেছে টিভিকে।
নতুন সেনাপ্রধান নিয়োগ দিল ভারত 