ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর। এখন থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যবহার করা যাবে পিকচার-ইন-পিকচার (চরচ) মোড। ভিডিও দেখার পাশাপাশি মোবাইলে অন্য কাজ করার সুযোগ নিয়ে আসছে গুগল। স্মার্টফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর নিয়ে এলো ইউটিউব। এখন থেকে ইউটিউবে ভিডিও দেখার পাশাপাশি মোবাইলে অন্য কাজও করা যাবে। বিশ্বজুড়ে সব অঞ্চলের সাধারণ ব্যবহারকারীদের জন্য ‘পিকচার-ইন-পিকচার’ (চরচ) ফিচারটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল মালিকানাধীন এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
পিকচার-ইন-পিকচার হলো এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ইউটিউব অ্যাপটি মিনিমাইজ বা ছোট করলেও ভিডিওটি বন্ধ হয় না। ফোনের স্ক্রিনের এক কোনায় ছোট উইন্ডোতে ভিডিওটি চলতে থাকে এবং একই সময়ে ব্যবহারকারী ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্য যেকোনো অ্যাপ ব্যবহার করতে পারেন। অর্থাৎ ভিডিও দেখা এবং অন্য কাজ করা যাবে একই সঙ্গে।
এতদিন ইউটিউবের এই বিশেষ সুবিধাটি পেতে হলে ‘ইউটিউব প্রিমিয়াম’ সাবস্ক্রিপশন নিতে হতো। অর্থাৎ মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হতো ব্যবহারকারীদের। শুধু আমেরিকার সাধারণ ব্যবহারকারীরা বিনামূল্যে এই সুবিধা পেতেন। তবে নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে বিশে^র যেকোনো প্রান্তের ফ্রি ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। এর জন্য আলাদা করে কোনো টাকা খরচ করতে হবে না।
বিনামূল্যে পিআইপি (চরচ) সুবিধা দেওয়া হলেও কিছু ক্ষেত্রে প্রিমিয়াম গ্রাহকদের সঙ্গে পার্থক্য থাকছে। ফ্রি ব্যবহারকারীরা ভিডিও চলাকালীন বিজ্ঞাপন দেখতে পাবেন এবং স্ক্রিন পুরোপুরি বন্ধ করে অর্থাৎ ‘ব্যাকগ্রাউন্ড প্লে’ সুবিধা পাবেন না। ভিডিওর মাঝখানে বিজ্ঞাপনহীন অভিজ্ঞতা এবং স্ক্রিন অব রেখে অডিও শোনার সুবিধা পেতে হলে আগের মতোই প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।
বর্তমানে ফিচারটি রোল আউট বা পর্যায়ক্রমে ছাড়ার কাজ শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বিশে^র সব অঞ্চলের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ইউটিউব অ্যাপে এই নতুন আপডেটটি পেয়ে যাবেন। পিআইপি ফিচারের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) নিয়েও কাজ করছে ইউটিউব। জানা গেছে, তারা ‘আস্ক ইউটিউব’ (অংশ ণড়ঁঞঁনব) নামে একটি এআই-নির্ভর সার্চ ফিচার চালু করতে যাচ্ছে। এটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে (ইবঃধ ঞবংঃরহম) রয়েছে, যা ব্যবহারকারীদের ভিডিওর ভেতর থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে আরও দ্রুত সাহায্য করবে।
