ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বিজয় থালাপতিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানায়।
থালাপতিকে উদ্দেশ্য করে দেওয়া ওই বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় থিরু সি জোসেফ বিজয়কে অভিনন্দন। তার আগামী মেয়াদের জন্য শুভকামনা রইল।
এ সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে মোদি আরও বলেন, মানুষের জীবনমান উন্নয়নে তামিলনাড়ু সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার কাজ করে যাবে।
এর আগে, রবিবার (১০ মে) সকালে চেন্নাই নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয় থালাপতি।
হরমুজ এড়িয়ে যে বিকল্প সমুদ্রপথ ব্যবহার করছে রাশিয়া