নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের দেয়া আইভীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পাঁচটি মামলার লিভ টু আপিল রবিবার (১০ মে) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে পাঁচ মামলায় আইভীর জামিন বহাল থাকল।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। মোট ১২ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে ৭টির এজাহারে তার নাম নেই। এক বছর পার হলেও তার বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি।
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে : সেতুমন্ত্রী