চলতি মে মাসের প্রথম ৯ দিনে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে প্রায় ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৪৩ লাখ ডলার।
রবিবার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল প্রায় ৮৬ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৯ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে প্রায় ৩ হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৫০ শতাংশ।
এর আগে, গত এপ্রিলে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন প্রায় ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।
এছাড়া, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী ছিল। জানুয়ারিতে আসে প্রায় ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার।
জনতা ব্যাংকের টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড