হেরা কালচারালে ৬০ পৃষ্ঠার বিরল কোরআন প্রদর্শনী

আপডেট : ১০ মে ২০২৬, ০৮:৫২ পিএম

মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত জাদুঘরে পবিত্র কোরআন সংরক্ষণের শৈল্পিক প্রচেষ্টা তুলে ধরতে তিউনিসিয়া থেকে আনা হাতে লেখা ৬০ পৃষ্ঠার একটি বিরল পাণ্ডুলিপি প্রদর্শন করেছে। 

প্রদর্শিত এই বিশেষ পাণ্ডুলিপির প্রধান বৈশিষ্ট্য হলো, এর প্রতিটি পৃষ্ঠায় পবিত্র কোরআনের একটি পূর্ণ হিজব (আধা পাড়া) অত্যন্ত সুনিপুণভাবে স্থান পেয়েছে।

অত্যন্ত যত্ন ও শৈল্পিক নিপুণতার সাথে তৈরি করা এই পাণ্ডুলিপিটি যুগে যুগে কোরআনের প্রতি মুসলমানদের শ্রদ্ধা ও গভীর যত্নের একটি জীবন্ত প্রতীক হিসেবে কাজ করছে।

এটি ঐতিহাসিক প্রেক্ষাপটে কোরআনের পাঠ্যবিন্যাস এবং আরবি ক্যালিগ্রাফির অনন্য শৈলীকে দর্শকদের সামনে ফুটিয়ে তোলে।

জাদুঘর কর্তৃপক্ষ সংগ্রহের এই ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি দর্শকদের অভিজ্ঞতা আরও প্রাণবন্ত করতে আধুনিক ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে।

মূলত ওহি অবতরণের পবিত্র ভূমি হিসেবে মক্কার ঐতিহাসিক তাৎপর্যকে কেন্দ্র করেই এই শিক্ষামূলক পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে ইসলামের ইতিহাসের শুরু থেকে কোরআন লিপির ক্রমবিকাশ অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত